1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

“র‌্যাবের নেতৃত্বে আহসান হাবীবের অভিষেক”

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১২ Time View

তিস্তা নিউজ ডেস্ক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১২তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আহসান হাবীব পলাশ। তিনি অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা।

শনিবার (২৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে গত ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) আহসান হাবীবকে র‌্যাব ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিসিএস ১৫তম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ চাকরিজীবনে তিনি ডিএমপি, সিএমপি, এসএমপিসহ রাঙ্গামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

মো. আহসান হাবীবের নেতৃত্বে র‌্যাবের আধুনিকায়ন ও সেবাধর্মী দায়িত্ব পালনের আশার কথা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV