1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

“সরকার কাজ করছে পুলিশের আগের ইউনিফর্ম ফিরানোর জন্য”

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১০ Time View

তিস্তা নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমান ইউনিফর্মে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। তাই সরকার কাজ করছে যাতে বাংলাদেশ পুলিশ পূর্বের ঐতিহ্যমণ্ডিত কোনো পোশাকে ফিরতে পারে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু। সরকার চায়, পুলিশ বাহিনী দলীয় প্রভাব থেকে মুক্ত হয়ে আধুনিক ও মানবিক সেবাধর্মী বাহিনী হিসেবে জনগণের কাছে সেবা প্রদান করবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, “গণতান্ত্রিক সংস্কারের অংশ হিসেবে রাষ্ট্র কাঠামোর সংস্কারের মধ্যে অন্যতম হলো পুলিশ সংস্কার কমিশন। পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখতে এই কমিশন গঠন করা হয়েছে। অচিরেই এর সুফল সবাই দেখবে।”

৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের সমাপনী কুচকাওয়াজে মোট ৭২ জন এএসপি প্রশিক্ষণ শেষ করে চাকরিতে যোগ দেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV