1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

করলা চাষে ভাগ্য বদল, সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেলেন সাজিদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ Time View

নিজস্ব প্রতিনিধি,

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রবাস জীবন ছেড়ে দেশে ফিরে কৃষিতে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সাজিদ নামের এক যুবক। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সবজি চাষ করে অল্প সময়েই তিনি নিজেকে একজন সফল কৃষি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

নবীনগর উপজেলার বগডহর গ্রামের বাসিন্দা সাজিদ কয়েক বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটান। ছয় মাস আগে দেশে ফিরে হতাশা ঝেড়ে ফেলে কৃষিকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। নিজ গ্রামের আহমেদ সিটি গার্ডেন এলাকার অনাবাদি ও পতিত জমি পরিষ্কার করে উপজেলা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী করলা চাষ শুরু করেন।

তিনি ৪০ শতাংশ জমিতে মালচিং পদ্ধতিতে জলবায়ু সহিষ্ণু ‘মহারানী’ হাইব্রিড জাতের করলা আবাদ করেন। কৃষি বিভাগের ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্টের আওতায় একটি প্রদর্শনীর মাধ্যমে উপকরণ সহায়তা নেন। পাশাপাশি মালচিং, ড্রিপ ইরিগেশন ও সুষম সার ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন।

এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে উৎপাদন খরচ কমেছে এবং ফলন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এখন পর্যন্ত তার জমি থেকে প্রায় ৭০০ কেজি করলা উত্তোলন করা হয়েছে। পাইকারি বাজারে প্রতি কেজি করলা ৬০ টাকা দরে বিক্রি করে ইতোমধ্যে প্রায় ৪৫ হাজার টাকা আয় করেছেন তিনি। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দেড় মাসে আরও দেড় থেকে দুই টন করলা বিক্রি সম্ভব হবে বলে জানান সাজিদ, যার বাজারমূল্য দেড় থেকে দুই লাখ টাকা।

সাজিদ বলেন, প্রবাসে কষ্ট করে উপার্জিত অর্থ দিয়ে দেশে স্থায়ীভাবে কিছু করতে চেয়েছেন। কৃষিকেই তিনি সবচেয়ে নিরাপদ ও সম্মানজনক পেশা মনে করেন। চলতি মৌসুমে আরও তিন বিঘা জমিতে টমেটো, শসা ও অফ-সিজন তরমুজ চাষের পরিকল্পনার কথাও জানান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তারা বলছেন, আধুনিক প্রযুক্তি ও পরিশ্রমের সমন্বয়ে কৃষি যে লাভজনক ও টেকসই পেশা হতে পারে, সাজিদের সাফল্য তারই প্রমাণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV