1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১০৪ Time View

তিস্তা নিউজ ডেস্ক

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে জনতা ও একদল শিক্ষার্থী আটক করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়।

রোববার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে অবস্থানকালে উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ফাহিমকে ঘিরে ধরেন এবং সেখানেই আটক রাখেন। এই ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

উপস্থিতরা জানান, আর এস ফাহিমের বিতর্কিত কর্মকাণ্ড এবং পূর্বে ছাত্র আন্দোলনের সময় উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। পরে তারা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

শিক্ষার্থীরা ফাহিমকে নিজেদের হেফাজতে রেখে পুলিশকে খবর দেন। পুলিশ আসার পর তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে।

শাহ আলী থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, “উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরায় নিরাপত্তার কারণে তাকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দেবেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV