1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

নীলফামারীর জলঢাকায় অটোভ্যান ছিনিয়ে নেওয়ার সময় কিশোর চালক নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৯ Time View

নিজেস্ব প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় এক নৃশংস ঘটনায় মমিনুর ইসলাম (১৭) নামে কিশোর ভ্যানচালককে হত্যা করে তার অটোভ্যান ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার কাঠালী ইউনিয়নের মাঝাপাড়া এলাকার একটি সেচ ক্যানেল সংলগ্ন ধানক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত মমিনুর ইসলাম জলঢাকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। পড়ালেখার পাশাপাশি সে বাবার অটোভ্যান চালিয়ে পরিবারকে সহায়তা করত।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় মমিনুর। রাত গভীর হলেও সে বাড়ি ফেরেনি। স্বজনরা তাকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি। শনিবার সকালে স্থানীয়রা ক্যানেলের পাশে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মমিনুরের মরদেহ উদ্ধার করে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোর চালককে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে দুর্বৃত্তরা অটোভ্যানটি নিয়ে পালিয়েছে। তিনি বলেন, “আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

স্থানীয়রা ও পরিবারের মধ্যে শোক ও আতঙ্কের ছাপ দেখা গেছে। পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকা তল্লাশি চালাচ্ছে এবং সম্ভাব্য সন্দেহজনক ব্যক্তিদের খোঁজ নিচ্ছে। এছাড়া তারা জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে দায়ীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV