1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

জলঢাকায় ঈদ উপলক্ষে দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ ৫০০ পরিবারের মাঝে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৭৬ Time View

মোঃ মোনাব্বেরুল হক (মোনা), নীলফামারী প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নীলফামারীর জলঢাকায় দুঃস্থ, গরীব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে ৫০০টি পরিবারের প্রত্যেককে ২,০০০ টাকা করে প্রদান করা হয়।
(১৯শে মার্চ ) আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ওবায়দুল্লাহ সালাফী। তিনি তার বক্তব্যে বলেন, সরকারের পক্ষ থেকে সমাজের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি বাস্তবায়নে উপজেলা প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনায় সার্বিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপকারভোগী পরিবারগুলো উপস্থিত ছিলেন। নগদ সহায়তা পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV