1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

জলঢাকা উপজেলা জামায়াতে ইসলামী নেত্রীর জানাজা সম্পন্ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৯৪ Time View

নিজেস্ব প্রতিবেদক
নীলফামারীর জলঢাকা উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভার দায়িত্বশীলাও রোকন জনাবা মোছা. শাহিদা আনিছি আজ ১৬ মার্চ ২০২৬, সোমবার ভোরে ঢাকায় তার মেয়ে জামাইয়ের বাসায় ফজরের পূর্বে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার গ্রামের বাড়ি জলঢাকা উপজেলার উত্তর দেশিবাই এলাকায়। আজ বিকেল ৫টায় মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
জানাজায় উপস্থিত ছিলেন নীলফামারী–৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, জলঢাকা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোখলেসুর রহমান মাস্টার, উপজেলা নায়েবে আমির ও প্রেসক্লাব সভাপতি: মোঃ কামারুজ্জামান, জেলা কর্মপরিষদ ও সূরাসদস্য প্রভাষক ছাদের হোসেন, জলঢাকা পৌর: আমির মাওলানা মোজাম্মেল হক, পৌর সেক্রেটারি মোঃ রিঙ্কুসহ থানা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর উপস্থিতিতে মরহুমার জানাজা নামাজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। জানাজা শেষে মরহুমার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV