1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

চার-ছক্কার দাপটে তানজিদের চোখধাঁধানো ফিফটি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২২ Time View

ক্রীড়া ডেস্ক

ছক্কা হাঁকিয়েই অর্ধশতক পূর্ণ করলেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশ দলের এই ওপেনার মাত্র ৩৩ বলে ৬টি চার ও ৩টি ছক্কার মারকাটারি ইনিংসে পৌঁছে যান ফিফটিতে। আগের ম্যাচে মাত্র ২ রানে আউট হলেও সিরিজ বাঁচানোর গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি খেলছেন অনেক বেশি পরিণত ও দায়িত্বশীল ইনিংস।

সোমবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। শুরু থেকেই বাংলাদেশের বোলাররা চেপে ধরলে শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই অলআউট হয়ে যায় কিউইরা। দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন নিক কেলি। আর বল হাতে দারুণ ছন্দে থাকা নাহিদ রানা ১০ ওভারে মাত্র ৩২ রান খরচায় ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচে বড় প্রভাব রাখেন।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২১ রানে থামে বাংলাদেশ। ফলে ২২ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নিউজিল্যান্ড।

আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য ‘ডু অর ডাই’। বোলিংয়ে সাফল্যের পর ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। দলীয় ২১ রানেই সাজঘরে ফিরে যান সাইফ হাসান ও সৌম্য সরকার, যা কিছুটা চাপে ফেলে দলকে।

সেই চাপ সামাল দেন ওপেনার তানজিদ হাসান তামিম ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্ত ধীরস্থিরভাবে ইনিংস গড়ে তুলছেন, আর তানজিদ খেলছেন আক্রমণাত্মক ভঙ্গিতে। দুজনের বোঝাপড়ায় গড়ে উঠেছে গুরুত্বপূর্ণ একটি জুটি, যা ধীরে ধীরে ম্যাচে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে।

এই মুহূর্তে বাংলাদেশের লক্ষ্য হলো উইকেট হাতে রেখে লক্ষ্যপানে এগিয়ে যাওয়া। তানজিদের আত্মবিশ্বাসী ব্যাটিং এবং শান্তর স্থির উপস্থিতি থাকলে ম্যাচটি নিজেদের করে নিয়ে সিরিজে সমতায় ফেরার ভালো সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV