1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

১১ দলীয় জোটের ডাকে আজ বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৪ Time View

তিস্তা নিউজ ডেস্ক

জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

শনিবার (৪ এপ্রিল) বাদ আসর রাজধানীর Baitul Mukarram National Mosque-এর উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক Hamidur Rahman Azad

তিনি অভিযোগ করেন, সংসদ পরিচালনায় সরকারি দল ব্যর্থতার পরিচয় দিয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান সরকার Sheikh Hasina-এর মতোই ফ্যাসিবাদী পথে এগোচ্ছে। জনস্বার্থ রক্ষায় রাজপথে আন্দোলন ছাড়া ১১ দলীয় জোটের সামনে আর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, “সংবিধান সংশোধন নয়, সংস্কারই করতে হবে। সংশোধনের মাধ্যমে সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে। জনগণের রায় মূল্যায়ন না করলে রাজপথের আন্দোলনের বিকল্প নেই।”

হামিদুর রহমান আরও জানান, জোটের বৈঠকে আন্দোলন জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবারের কর্মসূচির পর সরকার যদি দ্রুত গণভোটের ফল বাস্তবায়নে পদক্ষেপ না নেয়, তাহলে আগামী ৭ এপ্রিল বৈঠক করে দীর্ঘমেয়াদি আন্দোলনের নতুন রূপরেখা ঘোষণা করা হবে।

এ সময় তিনি সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব উত্থাপন এবং জ্বালানি সংকট মোকাবিলায় ব্যর্থতারও সমালোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV