1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শিশুদের সুরক্ষায় রোববার থেকে হাম টিকাদান কর্মসূচি শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৯ Time View

তিস্তা নিউজ ডেস্ক

দেশে হামের বাড়তি সংক্রমণ মোকাবিলায় জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। রোববার থেকে সারাদেশে এ কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী Sardar Md. Sakhawat Hossain

বুধবার (১ এপ্রিল) মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই কর্মসূচির আওতায় এনে দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রয়োজনীয় টিকা ও সিরিঞ্জ বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যেই সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে। টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

স্বাস্থ্যখাতের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি দেশের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সংখ্যক শয্যা প্রস্তুত রাখা হয়েছে, যাতে আক্রান্তদের দ্রুত চিকিৎসা দেওয়া যায়।

সরকারের আশা, এই বিশেষ টিকাদান কর্মসূচির মাধ্যমে হামের বিস্তার দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV