মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা ও উপজেলা পর্যায়ের মানবাধিকার রক্ষা কমিটির কর্মীদের দক্ষতা উন্নয়নে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল বুধবার সকালে পলাশবাড়ী বিশ্ব সাহিত্য কেন্দ্রের কক্ষে কর্মশালার উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদুর রহমান।
বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র বাস্তবায়নে ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় হোপ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মশালায় গাইবান্ধা ও পলাশবাড়ী উপজেলার ২৫ জন মানবাধিকার কর্মীগণ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের মাধ্যমে দেশের প্রান্তিকজনগোষ্ঠির মানবাধিকার বিষয়ে সচেতন করে গড়ে তোলা, নাগরিকদের মানবাধিকার রক্ষায় করনীয় বিষয়ে, নাগরিক অধিকার, সুশাসন, নারী ও পুরুষের বৈষম্য দূর করে সমতাসহ সামাজিক অবক্ষয় দূর করে আলোকিত সমাজ গঠনে ও মানবাধিকার রক্ষায় করনীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ প্রদান করেন পল্লীশ্রীর হোপ প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক, টেকনিকেল কো এডিনেটর মুক্তি।
Leave a Reply