1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ অ/গ্নি/কাণ্ড,

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ Time View

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের বাঁকখালি নদীতে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ দ্যা আটলান্টিক ক্রুজ এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বিআইডব্লিউটিএ ঘাটের কাছে জাহাজটি অবস্থান করছিল, তখন হঠাৎ ধোঁয়া উঠতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে আগুনে জাহাজটি জ্বলে ওঠে। এতে জাহাজের এক কর্মচারী নিহত হন।

স্থানীয়রা ট্রলার ও স্পিডবোট ব্যবহার করে জাহাজের ক্রু সদস্যসহ ১৫ জনকে উদ্ধার করে। তবে, জাহাজের ভেতর আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। কক্সবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর ৪ ঘণ্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি।

সিক ক্রুজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (স্কব) এর সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর জানান, প্রতিদিনের মতো জাহাজটি সেন্ট মার্টিনগামী পর্যটকদের তুলতে এসেছিল, কিন্তু এর আগেই এই অগ্নিকাণ্ড ঘটে। এখনো আগুন নেভানোর কাজ চলমান রয়েছে এবং স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। নিহত কর্মচারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় পর্যটক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার দাবি উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV