1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ Time View

নিজস্ব প্রতিনিধি,

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। জোহরের নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন হবে এবং পরে মরদেহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে দাফন করা হবে।

মঙ্গলবার ভোরছটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন, যার মধ্যে ছিল কিডনি জটিলতা, পচনশীল যকৃতের রোগ, অস্থির হিমোগ্লোবিন, ডায়াবেটিস এবং হার্টের সমস্যা। চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি দীর্ঘদিন ছিলেন।

খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যু দেশ ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV