1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

দেশের শীর্ষ রাজনৈতিক নেত্রী খালেদা জিয়ার মৃ/ত্যুতে প্রধান উপদেষ্টার শোক বার্তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ Time View

নিজস্ব প্রতিনিধি,

দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সারাদেশে গভীর শোক নেমে এসেছে। রাষ্ট্রপতি তার শোক বার্তায় দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, “আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের রাজনীতিতে এক মহিমান্বিত ব্যক্তিত্ব ছিলেন।”

রাষ্ট্রপতি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অসামান্য ভূমিকা রেখেছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব জাতিকে বারবার গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা যুগিয়েছে।”

তিনি জাতিকে আহ্বান জানান, শোকের এই মুহূর্তে সবাই যেন ঐক্যবদ্ধ থাকে, অস্থীতিশীলতা বা নাশকতার কোনো চেষ্টা না হয়। রাষ্ট্রপতি বলেন, “আগামীকাল তার নামাজে জানাজার দিন সুষ্ঠুভাবে পালনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নামাজে জানাজা সহ সব ধরনের শোক অনুষ্ঠানে সবাই যেন শৃঙ্খলা বজায় রাখেন।”

রাষ্ট্রপতি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, মহান আল্লাহ তাআলা যেন সকলকে ধৈর্য, শক্তি এবং ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দেন। তিনি দেশের জনগণ, রাজনৈতিক সহকর্মী ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বেগম খালেদা জিয়ার অবদান ও নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV