1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

মায়ের মৃ/ত্যুতে তারেক রহমানের আবেগঘন পোষ্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ Time View

নিজস্ব প্রতিনিধি,

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ গভীর শোকের দিন। ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিএনপির প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করার সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও পরিবারের অন্যান্য সদস্য ও দলের শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন। তার মৃত্যুর খবরে পরিবার, দল এবং দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মায়ের মৃত্যুতে শোকাহত তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় বলেন, “আমার মা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” তিনি লেখেন, অনেকের কাছে তিনি ছিলেন আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা এবং দেশের রাজনৈতিক পথপ্রদর্শক।

তারেক রহমান আরও উল্লেখ করেন, খালেদা জিয়া ছিলেন একজন মমতাময়ী মা, যিনি সারাজীবন দেশ ও মানুষের জন্য ত্যাগ স্বীকার করেছেন। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ছিলেন অটল।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বুধবার বেলা ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। দলের পক্ষ থেকে সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV