নিজস্ব প্রতিনিধি,
শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে লিখিত, মৌখিক ও ডেমো ক্লাস—এই তিন ধাপে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করেছে হোপ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শনিবার (৩ জানুয়ারি) সকালে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ পরীক্ষায় নারী ও পুরুষ মিলিয়ে মোট ৮০ জন শিক্ষক প্রার্থী অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। মৌখিক পরীক্ষায় সফল প্রার্থীদের জন্য ডেমো ক্লাসের আয়োজন করা হবে। তিনটি ধাপ সফলভাবে সম্পন্ন করার পরই চূড়ান্তভাবে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ, ঠাকুরগাঁও মহিলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ বদিওজ্জামান সরকার বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতেই স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। এতে দক্ষ ও যোগ্য শিক্ষক বাছাই করা সম্ভব হবে।
প্রতিষ্ঠানের পরিচালক এফ কবির লিটন জানান, শিক্ষক নিয়োগের পাশাপাশি আধুনিক ও ব্যতিক্রমধর্মী পাঠদান কার্যক্রম চালু করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে রংপুর-দিনাজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আগ্রহী হবে।
Leave a Reply