1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

ভোজ্যতেল সংকট মোকাবেলায় সরকারের বড় উদ্যোগ, এক কোটি লিটার সয়াবিন তেল ক্রয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ Time View

তিস্তা নিউজ ডেস্ক:

মঙ্গলবার (২৭ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দেশের দুটি প্রতিষ্ঠান থেকে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্রয় কার্যক্রম মোট ১০টি লটের মাধ্যমে সম্পন্ন হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৮৫ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে ব্যয় হবে ৯২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। এ ক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮৫ টাকা ৯৫ পয়সা।

অন্যদিকে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর জন্য শবনম ভেজিটেবল অয়েল লিমিটেড থেকে আরও ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৯২ কোটি ৯৫ লাখ টাকা এবং প্রতি লিটার তেলের দাম পড়বে ১৮৫ টাকা ৯০ পয়সা।

সরকারি সূত্র জানায়, রমজান মাসে ভোজ্যতেলের বাড়তি চাহিদা বিবেচনায় রেখে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কেনা তেল টিসিবির মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে।

এদিকে, একই বৈঠকে সয়াবিন তেলের পাশাপাশি সার আমদানির একটি প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV