1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

রাজধানীসহ তিন জেলায় সতর্ক অবস্থান: বৃহস্পতিবার মাঠে নামছে ৩৮ প্লাটুন বিজিবি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ Time View

তিস্তা নিউজ ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ তিনটি জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সহায়তা করতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করবে বিজিবির ঢাকা সেক্টরের পাঁচটি ব্যাটালিয়নের সদস্যরা।

বুধবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা নাশকতা যেন ঘটতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা সেক্টরের আওতাধীন বিজিবি ৫ ব্যাটালিয়ন এলাকায় মোট ৩৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের দুটি সংসদীয় আসনে ৬ প্লাটুন, ফরিদপুর জেলার চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জ জেলার তিনটি আসনে ৮ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে ভোটগ্রহণের আগের সময় থেকে শুরু করে ভোট পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা ও ঝুঁকিপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশির জন্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান।

এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট), কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং প্রয়োজনে হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে তাৎক্ষণিকভাবে এসব ইউনিট ঘটনাস্থলে পাঠানো হবে বলে জানান তিনি।

নির্বাচনী দায়িত্ব পালনে এবার আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, এপিসি (আর্মড পার্সোনেল ক্যারিয়ার) এবং আধুনিক সিগন্যাল সরঞ্জাম ব্যবহার করবে। একই সঙ্গে সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে, যেখান থেকে মাঠপর্যায়ের সব কার্যক্রম তদারকি করা হবে।

বিজিবি অধিনায়ক আরও বলেন, এবারের নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে বিজিবির প্রবেশের বিষয়ে নির্বাচন কমিশনের কোনো নিষেধাজ্ঞা নেই। প্রিজাইডিং অফিসার সহায়তা চাইলে কিংবা কোনো ভোটকেন্দ্রে সহিংসতা, বিশৃঙ্খলা বা জাল ভোটের আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে কেন্দ্রে প্রবেশ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV