1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

সৌদি ক্যালেন্ডার অনুসারে প্রথম রোজা কবে? আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ Time View

তিস্তা নিউজ ডেস্ক:

সৌদি আরবের হিজরি বর্ষপঞ্জি উম্ম আল-কুরা অনুযায়ী আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার কথা। তবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের আকাশে রমজানের চাঁদ দেখা যাবে কি না, তা নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এই পরিস্থিতির কারণে সৌদি কর্তৃপক্ষের পূর্বনির্ধারিত ক্যালেন্ডারের সঙ্গে চাঁদ দেখা ও বৈজ্ঞানিক হিসাবের মধ্যে অসামঞ্জস্য নিয়ে বিতর্ক উঠেছে। সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি জ্যোতির্বিদ্যা সংস্থা জানিয়েছে, মধ্যপ্রাচ্যের কোথাও খালি চোখে বা টেলিস্কোপে চাঁদ দেখা যাওয়ার কোনো বৈজ্ঞানিক সম্ভাবনা নেই। তবুও সৌদি আরব তাদের পূর্বনির্ধারিত ক্যালেন্ডারের ভিত্তিতে বুধবার থেকে রোজা শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত কয়েক বছর ধরে সৌদি সরকারের চাঁদ দেখার দাবি নিয়ে সমালোচনা বৃদ্ধি পেয়েছে। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক সময় চাঁদ দেখা না গেলেও সৌদি কর্তৃপক্ষ রমজান ও ঈদের তারিখ ঘোষণা করে দেন। ২০২৩ সালের ঈদুল ফিতরের সময়ও এমন বিতর্ক দেখা গিয়েছিল। কুয়েতের প্রখ্যাত জ্যোতির্বিদ আব্দেল আল-সাদুন তখন বলেন, ওই রাতে আরব উপদ্বীপে চাঁদ দেখা সম্ভব নয়। সৌদি কর্তৃপক্ষ কোনো প্রমাণ বা ছবি দেখাতে না পারলেও পরদিন ঈদ ঘোষণা করা হয়, যা বিশ্বব্যাপী মুসলিম স্কলার ও বিজ্ঞানীদের সমালোচনার বিষয় হয়ে দাঁড়ায়।

ইসলামিক বর্ষপঞ্জিকা বিশেষজ্ঞ ও নিউ ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ইমাদ আহমেদ মন্তব্য করেছেন, সৌদি আরব প্রায়ই এমন দিনে চাঁদ দেখা দাবি করে যা বৈজ্ঞানিকভাবে অসম্ভব। তার মতে, মাত্র দু-তিনজন ব্যক্তির ব্যক্তিগত দাবির ওপর ভিত্তি করে এই ঘোষণা দেওয়া হয়, যেখানে আধুনিক প্রযুক্তিও চাঁদের অস্তিত্ব প্রমাণ করতে ব্যর্থ।

বিশ্বের মুসলিম সম্প্রদায় চন্দ্রবর্ষ অনুসরণ করে। রমজানের দৈর্ঘ্য নির্ভর করে চাঁদ দেখার ওপর। কিছু দেশ স্বতন্ত্রভাবে চাঁদ দেখার পর রমজান ও ঈদ শুরু করে, আবার কিছু দেশ সৌদি আরবের ঘোষণার ওপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, যুক্তরাজ্যের মুসল্লিরা কোনো স্থানীয় চাঁদ দেখা কমিটি না থাকায় সৌদি ঘোষণার ওপর নির্ভর করে রমজান শুরু করে। তবে স্থানীয় ইসলামিক স্কলাররা এখন সৌদির ওপর অন্ধভাবে নির্ভর না করে বৈজ্ঞানিক তথ্য ও পার্শ্ববর্তী মুসলিম দেশগুলোর চাঁদ দেখার সংবাদ অনুসরণের পরামর্শ দিচ্ছেন।

সৌদি কর্তৃপক্ষ মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। তবে জ্যোতির্বিদদের পূর্বাভাস সঠিক হলে, বুধবারের আগে চাঁদ দেখা সম্ভব নয় বলে ধারণা করা হচ্ছে। এই বিতর্কের মধ্যেও মুসলিম বিশ্বের জন্য রমজান একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও আত্মিক মাস হিসেবে প্রার্থনা, দান, নামাজ ও আত্মশুদ্ধির মাধ্যমে পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV