1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

তৈরি পোশাক খাতের স্বার্থে অর্থমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ বোর্ডের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ Time View

তিস্তা নিউজ ডেস্ক:

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে সংগঠনটির পরিচালনা পর্ষদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরীসহ পরিচালক শাহ রাঈদ চৌধুরী, ফয়সাল সামাদ, মোহাম্মদ আবদুস সালাম, নাফিস-উদ-দৌলা, মজুমদার আরিফুর রহমান এবং ড. রশিদ আহমেদ হোসাইনী উপস্থিত ছিলেন।

সাক্ষাতের শুরুতে বিজিএমইএ সভাপতি ফুলেল শুভেচ্ছা জানিয়ে মন্ত্রীকে অভিনন্দন জানান এবং পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে শুভকামনা ব্যক্ত করেন। তিনি বলেন, অর্থমন্ত্রী নিজেও একজন অভিজ্ঞ ও সফল ব্যবসায়ী হওয়ায় শিল্পখাতের বাস্তব চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে গভীর ধারণা রাখেন।

আলোচনায় দেশের তৈরি পোশাক খাতের বর্তমান পরিস্থিতি, বৈশ্বিক বাজারের চাপ এবং শিল্পের আর্থিক সংকট নিয়ে বিস্তারিত কথা হয়। বিশেষভাবে বকেয়া নগদ প্রণোদনা দ্রুত ছাড় এবং প্রক্রিয়া সহজীকরণের বিষয়টি গুরুত্ব পায়। বিজিএমইএ নেতৃবৃন্দ মন্ত্রীকে জানান, অনেক প্রতিষ্ঠানের নগদ সহায়তার আবেদন লিয়েন ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বস্ত্র ও পোশাক খাতে প্রায় ৫৭০০ কোটি টাকার প্রণোদনা এখনো অনিষ্পন্ন থাকায় বহু প্রতিষ্ঠান তীব্র তারল্য সংকটে পড়েছে, যা রপ্তানি কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।

তারা বকেয়া অর্থ দ্রুত ছাড়, আবেদন জমার সঙ্গে সঙ্গেই প্রণোদনা প্রদান এবং ত্রৈমাসিক ভিত্তিক ছাড়ের বিধান পুনর্বিবেচনার অনুরোধ জানান।

অর্থমন্ত্রী দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করে বকেয়া অর্থ দ্রুত নিষ্পত্তির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। পাশাপাশি পুরো প্রক্রিয়াকে আরও আধুনিক, স্বচ্ছ ও গতিশীল করার আশ্বাস দেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠককে শিল্পখাতের চলমান সংকট নিরসনে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV