1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরানো হলো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৯ Time View

তিস্তা নিউজ ডেস্ক:

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৭ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে করে দুবাইয়ে আটকে থাকা ১৮৯ জন বাংলাদেশি দেশে ফেরেন।

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত হওয়ায় অনেক বাংলাদেশি প্রবাসী সেখানে আটকে পড়েন। তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে মানবিক উদ্যোগ হিসেবে বিশেষ এই ফ্লাইট পরিচালনা করে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এর আগে এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে এবং চলমান পরিস্থিতিতে তাদের ভোগান্তি কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ধাপে ধাপে আটকে পড়া অন্য বাংলাদেশিদেরও দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে সংকটময় পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সহায়তা করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV