1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

হাদি হত্যার দুই অভিযুক্ত ফেরানোর প্রচেষ্টায় কূটনীতিকরা সক্রিয়: আইজিপি সূত্র

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫৩ Time View

তিস্তা নিউজ ডেস্ক:

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার ঘটনায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সোমবার (৯ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তাদের অচিরেই দেশে আনা হবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য কূটনৈতিক চ্যানেলের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।”

আইজিপি আরও জানান, দেশের নিরাপত্তা জোরদার করতে পুলিশ একটি সন্ত্রাসী তালিকা প্রস্তুত করেছে। তালিকার ভিত্তিতে শিগগিরই দেশব্যাপী সাঁড়াশি অভিযান শুরু হবে, যাতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মহাসড়কে নিরাপত্তা জোরদারের কথাও আইজিপি উল্লেখ করেন। “ঈদযাত্রার সময় ছিনতাই, ডাকাতি বা চাঁদাবাজি কোনোভাবেই সহ্য করা হবে না। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।”

শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে অসন্তোষ এবং জঙ্গিবাদের বিষয়ে সতর্কতা প্রকাশ করে তিনি বলেন, “বিজিএমইএ ও বিকেএমইএর সঙ্গে আলোচনা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয়। জঙ্গিবাদ যাতে নতুন করে মাথাচাড়া দিতে না পারে, সে বিষয়েও পুলিশ সজাগ।”

আইজিপি বলেন, পুলিশে পদোন্নতি ও পদায়নে স্বজনপ্রীতি থাকবে না। “সৎ ও যোগ্য লোক পুলিশে থাকবে। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।” এছাড়া তিনি জানান, দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রতিটি থানায় একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পুলিশ পোশাক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকার নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV