তিস্তা নিউজ ডেস্ক:
মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন আহমেদ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ-এর নেতৃবৃন্দ।
শনিবার ঢাকায় অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান সোলাইমান আলী, মহাসচিব শফিকুল ইসলামসহ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা পরিবার ও তাদের সন্তানদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সরকারের সহযোগিতা কামনা করেন।
এ সময় মাননীয় মন্ত্রী মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন এবং মুক্তিযোদ্ধাদের অবদান জাতি কখনো ভুলবে না বলে উল্লেখ ক…
[1:58 PM, 3/10/2026] Tista Tv: কৃষি মন্ত্রীর সঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা, ৯ মার্চ ২০২৬ঃ
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশের অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতা জোরদারের লক্ষ্যে কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) সচিবালয়ে অবস্থিত কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ড. জিয়াওকুন শি (Dr. Jiaoqun Shi) এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল এতে অংশ নেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অর্জিত অগ্রগতি, টেকসই কৃষি ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা এবং কৃষিভিত্তিক অর্থনীতির উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকের শুরুতে কৃষি মন্ত্রী প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় প্রতিনিধিদলের প্রধান ড. জিয়াওকুন শি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালকের পক্ষ থেকে কৃষি মন্ত্রীকে শুভেচ্ছা বার্তা প্রদান করেন এবং বাংলাদেশের কৃষি খাতে চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন।
বৈঠকে কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ এবং কৃষিভিত্তিক অর্থনীতির ভিত আরও শক্তিশালী করা বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক লক্ষ্য। এসব খাতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) যেকোনো সহযোগিতা করতে চাইলে বাংলাদেশ সরকার তা আন্তরিকভাবে স্বাগত জানাবে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আরও বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের কৃষি উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অপরদিকে ড. জিয়াওকুন শি তার বক্তব্যে জানান, বাংলাদেশে কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা জোরদারে FAO বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ, কৃষি বাণিজ্য উন্নয়ন এবং বাণিজ্যিকভাবে মৎস্য চাষ সম্প্রসারণে সংস্থাটি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
সাক্ষাৎকালে কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহাম্মেদসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের বৈঠক ও আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের কৃষি খাতকে আরও আধুনিক, টেকসই ও রপ্তানিমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply