1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন কৃষক কার্ড সিদ্ধান্ত বৈঠক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৩ Time View

তিস্তা নিউজ ডেস্ক

ঢাকা, রোববার, ১৫ মার্চ ২০২৬: বাংলাদেশ সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি বেলা ১১টায় শুরু হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী আমিন উর রশীদ এবং কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এছাড়া বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

বৈঠকে কৃষক কার্ড কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত কর্মকর্তারা জানান, কার্ড বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং দ্রুততা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আতিকুর রহমান রুমন বলেন, আগামী পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন। এই উদ্যোগের মাধ্যমে দেশের কৃষকদের সুবিধা নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা প্রদান করা হবে।

বৈঠকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয় যাতে সমস্ত কৃষক সময়মতো কার্যকর কার্ড পান এবং দেশের কৃষি খাত আরও শক্তিশালী হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV