1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

এক টাকাও বেশি ভাড়া নেওয়া যাবে না: রবিউল আলম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪৬ Time View

তিস্তা নিউজ ডেস্ক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, গত সাত দিনে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার কোনো নজির পাওয়া যায়নি। তিনি বলেন, পরিবহন মালিকরা যাত্রী আকৃষ্ট করতে বরং ভাড়া কমিয়ে নিচ্ছেন। উদাহরণস্বরূপ, সরকারি ভাড়া যদি ৭০০ টাকা হয়, অনেক বাস মালিক ১০০ টাকা কমিয়ে ৬০০ টাকা নেন। কেউ ২০ টাকা কমিয়ে ৬৮০ টাকায় ভাড়া নিচ্ছেন। মন্ত্রী জোর দিয়ে বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি নেওয়ার কোনো সুযোগ নেই।

সোমবার (১৬ মার্চ) মন্ত্রী রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন এবং বাস পার্কিং ও ট্রাফিক সমস্যা নিয়ে কথা বলেন। তিনি উল্লেখ করেন, যাত্রী ও বাসের সংখ্যা অনুযায়ী সব বাসকে একই সময়ে পার্কিংয়ের সুযোগ দেওয়া সম্ভব নয়। তবে পর্যায়ক্রমে সমন্বয় করে দুই-তিন দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। রাস্তার চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভলান্টিয়ার, বিআরটিএ ও মালিক-শ্রমিক সমিতির প্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছেন।

মন্ত্রী আরও জানান, বাস টার্মিনালে মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিম এবং পুলিশের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। যেকোনো যাত্রী অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আশ্বাস দেন, ২৪ ঘণ্টা কর্মকর্তারা তৎপর থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV