তিস্তা নিউজ ডেস্ক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তারেক রহমান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
দিনের কর্মসূচির শুরুতেই সকাল ৬টায় জাতীয় স্মৃতিসৌধ-এ উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এরপর সকাল ৭টায় ঢাকার জিয়া উদ্যান-এ তার নেতৃত্বে বিএনপি নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান। এ সময় শফিকুর রহমান-এর নেতৃত্বে বিরোধীদলীয় নেতারাও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে স্মৃতিসৌধটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রায় ৮৪ একরজুড়ে বিস্তৃত এই স্মৃতিসৌধ প্রাঙ্গণ তখন সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত হয়; ফুলে ফুলে ভরে ওঠে মূল বেদি।
এদিকে সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ড-এ অনুষ্ঠিত ‘কুচকাওয়াজ অনুষ্ঠানে’ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।
Leave a Reply