তিস্তা নিউজ ডেস্ক
জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী দিলারা হাফিজ (৭৮) শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
দিলারা হাফিজ দেশের শিক্ষা খাতে দীর্ঘকাল গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষাজগতে তার অবদান ও নেতৃত্ব অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহীর জন্য প্রেরণার উৎস ছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমান শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় তিনি বলেন, “মরহুমা দিলারা হাফিজ একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন সজ্জন শিক্ষাবিদকে হারালো।”
মরহুমা এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
Leave a Reply