1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

মানুষের সমস্যার কারণ হলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রীর সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৩ Time View

তিস্তা নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী Tarique Rahman বলেছেন, দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না; বরং সব কার্যক্রম পরিচালিত হতে হবে দেশ ও জনগণের কল্যাণকে সামনে রেখে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সরকার গঠনের পর এই প্রথম দলীয় কার্যালয়ে আসেন তিনি। সন্ধ্যায় নয়াপল্টনে পৌঁছালে ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত এলাকা নেতাকর্মীদের স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে। এ সময় গাড়ি থেকে নেমে তিনি উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

পরে কার্যালয়ের ভেতরে আগে থেকেই অবস্থান নেওয়া প্রায় অর্ধশত এমপি, মন্ত্রী ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব Mirza Fakhrul Islam Alamgir

বৈঠক শেষে বিএনপি চেয়ারম্যান কার্যালয়ের বারান্দায় এসে নেতাকর্মীদের অভিবাদনের জবাব দেন। তাঁর উপস্থিতিতে আবারও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো নয়াপল্টন এলাকা।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, তিনি নিয়মিতভাবে কেন্দ্রীয় কার্যালয়ে এসে সাংগঠনিক কার্যক্রম তদারকি করতে চান। তবে জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তাঘাট অবরোধ করা হলে তা গ্রহণযোগ্য হবে না এবং এ ধরনের পরিস্থিতিতে তাঁর পক্ষে সেখানে আসা সম্ভব নয়।

তিনি আরও বলেন, জনগণ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। তাই সবাইকে ধৈর্য ধরে আইনশৃঙ্খলার মধ্যে থেকে কাজ করতে হবে। দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন—এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV