তিস্তা নিউজ ডেস্ক
ইরানের নিরাপত্তা কাউন্সিল হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশের ছয়টি জাহাজ পার হওয়ার অনুমোদন দিয়েছে।
বুধবার (১ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত Jalil Rahimi Jahanabadi ঢাকায় ইরানের দূতাবাসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের আটকে থাকা ৬টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল।” তিনি আরও আশা প্রকাশ করেন, এই পরিস্থিতিতে দুই দেশ একে অপরের পাশে থাকবে এবং সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগের পাশাপাশি প্রয়োজনীয় নিন্দা প্রকাশ করাও গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশিদের নিরাপদে ফেরত আনার উদ্যোগে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমন্বয় করেছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং তার পক্ষ থেকে প্রাসঙ্গিক চিঠি প্রেরণ করা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশের ব্যবসায়িক ও মানবিক স্বার্থ রক্ষা করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হবে।
Leave a Reply