1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট, নিশ্চিত করলেন ধর্মমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৪ Time View

তিস্তা নিউজ ডেস্ক

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানিয়েছেন, আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে। তিনি এ তথ্য আজ (৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের লিখিত জবাবে প্রদান করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মন্ত্রী আরও জানান, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজের সব কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। সৌদি আরবের সময়সূচি অনুযায়ী ভিসাসহ সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

হজ ২০২৭-এর প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় যাত্রীর সুবিধা, চাহিদা এবং খরচ বিবেচনা করে সামগ্রিক খরচ কমানোর উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রী বলেন, এবার হজ যাত্রীদের জন্য নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV