1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

হামের ঝুঁকি মোকাবিলায় দেশজুড়ে টিকাদান শুরু হচ্ছে ২০ এপ্রিল

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View

তিস্তা নিউজ ডেস্ক

হাম সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ হিসেবে সরকার নির্ধারিত সময়ের আগেই দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে হামের টিকা দেওয়া শুরু হবে, যা পূর্বঘোষিত সময়সূচির তুলনায় ১৪ দিন এগিয়ে আনা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান। এ সময় হামের প্রাদুর্ভাব নিয়ে জরুরি নোটিশ উত্থাপন করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে মন্ত্রী বলেন, দেশে হামের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে এবং কোনো ধরনের সংকট নেই।

তিনি আরও উল্লেখ করেন, অতীতে টিকা ব্যবস্থাপনায় কিছু অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি জটিল হয়েছিল। তবে বর্তমান সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে সেই অবস্থা কাটিয়ে উঠেছে এবং প্রয়োজনীয় টিকা সংগ্রহ নিশ্চিত করেছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম-রুবেলা টিকার মোট ২ কোটি ১৯ লাখ ডোজ ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে, পাশাপাশি অতিরিক্ত মজুতও রয়েছে। টেন্ডার প্রক্রিয়ার জটিলতা এড়াতে সরাসরি ইউনিসেফ থেকে টিকা আনা হচ্ছে। এরই মধ্যে ৫ এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে ৩৪ লাখ ৮৩ হাজার ডোজ টিকা সরবরাহ করা হয়েছে।

তিনি বলেন, একটি ভায়াল থেকে ১০ ডোজ টিকা প্রয়োগ করা সম্ভব এবং টিকার মান বজায় রাখতে কোল্ড চেইন সঠিকভাবে রক্ষা করা হচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্যখাতের কর্মীদের বকেয়া বেতন পরিশোধ এবং অন্যান্য সমস্যার সমাধানেও উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের আশা, সমন্বিত এই কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের শিশুদের হামের ঝুঁকি অনেকটাই কমে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV