1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সরকারের সিদ্ধান্তে বাস ভাড়া বাড়লো: প্রতি কিমিতে ১১ পয়সা বেশি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৩ Time View

তিস্তা  প্রতিবেদক

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহণ ভাড়া নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে ঢাকা–চট্টগ্রামসহ দূরপাল্লার বাস এবং আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বৃদ্ধি করা হবে। নতুন এ ভাড়া আজ থেকেই কার্যকর হবে।

মন্ত্রী আরও জানান, এই ভাড়া বৃদ্ধি শুধু ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ভাড়ায় কোনো পরিবর্তন আনা হয়নি। জ্বালানি তেলের দাম কমলে বাস ভাড়াও পুনরায় সমন্বয় করা হবে বলে তিনি উল্লেখ করেন। তবে এখনই রেল ও নৌ পরিবহণের ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ভাড়া সমন্বয়ের দাবি জানায় পরিবহণ মালিক সমিতি। বর্তমানে সরকারের নির্ধারিত দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা–চট্টগ্রাম মহানগরীতে ২ টাকা ৪২ পয়সা।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়। নতুন দরে ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV