1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত আজ থেকে চালু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

তিস্তা নিউজ ডেস্ক

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে দেশের আন্তঃজেলা ও দীর্ঘ দূরত্বের গণপরিবহনে নতুন ভাড়া আজ (২৬ এপ্রিল) থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (Bangladesh Road Transport Authority) নতুন ভাড়ার তালিকা প্রকাশ করে প্রতিটি বাসে তা প্রদর্শনের নির্দেশ দিয়েছে।

গত ২৫ এপ্রিল প্রকাশিত সংশোধিত তালিকায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন আন্তঃজেলা রুটের বাসভাড়া পুনর্নির্ধারণ করা হয়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় এনে এই নতুন ভাড়া কাঠামো কার্যকর করা হয়েছে।

নতুন ভাড়া অনুযায়ী গাবতলী থেকে বিভিন্ন রুটে পরিবর্তন এসেছে। পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১,০০৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১,২৮১ টাকা। রংপুর রুটে ভাড়া ৭৫১ টাকা ও ৯১১ টাকা এবং দিনাজপুর রুটে ৯৭৪ টাকা ও ১,২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সায়েদাবাদ থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। কক্সবাজার রুটে ৯০০ টাকা ও ১,১৪৭ টাকা, সিলেট রুটে ৫৮০ টাকা ও ৭৪০ টাকা, বরিশালে ৪৬৪ টাকা ও ৫৯২ টাকা এবং খুলনায় ৫৪১ টাকা ও ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘতম রুট সায়েদাবাদ-টেকনাফে নতুন ভাড়া দাঁড়িয়েছে ১,০৪৭ টাকা ও ১,৩৩৫ টাকা।

অন্যদিকে গাবতলী থেকে রাজশাহী, ঝিনাইদহ ও মেহেরপুরসহ বিভিন্ন রুটেও ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। মহাখালী থেকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জ রুটে নতুন ভাড়া কার্যকর হয়েছে, যা রুটভেদে ২৯৪ টাকা থেকে ৫৩৭ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৮ এপ্রিল সরকার আন্তর্জাতিক বাজারের প্রভাবে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে। এতে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এরই ধারাবাহিকতায় পরিবহন খাতে ব্যয় সমন্বয়ের জন্য বাসভাড়া পুনর্নির্ধারণ করা হয়।

নতুন ভাড়া কার্যকর হওয়ায় এখন থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে যাত্রীদের সংশোধিত হারেই ভাড়া পরিশোধ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV