1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

৩৭,৮১৪ পরিবারকে সহায়তা দিয়ে সফল ফ্যামিলি কার্ড প্রকল্প

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৯ Time View

তিস্তা নিউজ ডেস্ক

প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের আওতায় এনে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী বলেন, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে নারী প্রধান পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, সরকারের লক্ষ্য একটি নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তোলা, যেখানে নারী ও শিশুরা উন্নয়নের সমঅংশীদার হিসেবে ভূমিকা রাখতে পারবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সমৃদ্ধ রাষ্ট্র পাবে।

নারী ও শিশুদের কল্যাণে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় একাধিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি। এর মধ্যে রয়েছে—গরিব ও অসচ্ছল নারীদের জন্য ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচি, গর্ভবতী মা ও শিশুর পুষ্টি সহায়তা কার্যক্রম, নারীদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্রঋণ সুবিধা এবং নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে জয়িতা ফাউন্ডেশন পরিচালনা।

এছাড়া প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কাজও চলমান রয়েছে। সরকারের এসব উদ্যোগের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য হ্রাস এবং সামাজিক নিরাপত্তা আরও জোরদার হচ্ছে বলে সংসদে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV