1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

মাদ্রাসা কমিটি বাতিলের দাবিতে নওগাঁয় অভিভাবকদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৪ Time View

মোঃ রেজাউল করিম রাকিব, বিশেষ প্রতিনিধি 

নওগাঁ সদর উপজেলায় মাতাসাগর ইয়ারউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসায় একতরফাভাবে কমিটি গঠনের অভিযোগ তুলে মানববন্ধন করেছে অভিভাবক ও এলাকাবাসী। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরে কোনো নির্বাচন ছাড়াই ‘পকেট কমিটি’ গঠন করে আসছে একটি প্রভাবশালী চক্র। এতে করে প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাদের।

আন্দোলনকারীদের অভিযোগ, মাদ্রাসার সাবেক সুপার মামুনুর রশিদ ও অফিস সহকারী আব্দুল লতিফের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে প্রায় ৫ লাখ টাকার তদন্ত চলমান রয়েছে। সেই অনিয়ম আড়াল করতেই আবারও গোপনে নতুন কমিটি গঠনের চেষ্টা চলছে বলে দাবি করেন তারা।

বর্তমান ভারপ্রাপ্ত সুপার মো. আফছার আলী দেওয়ান এবং অফিস সহকারী আব্দুল লতিফের যোগসাজশে পূর্বের অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে—এমন অভিযোগও উঠে মানববন্ধনে। অভিভাবকদের মতে, সাধারণ ভোটার ও অভিভাবকদের বাইরে রেখে একতরফাভাবে কমিটি গঠন করা হলে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

অভিভাবক ইমরানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাব্বির, সাজ্জাদসহ স্থানীয় অভিভাবক ও জনপ্রতিনিধিরা। তারা অবিলম্বে এই কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত করে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান।

পরে মানববন্ধন শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, স্মারকলিপি পাওয়া গেছে এবং বিষয়টি যাচাই-বাছাই করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV