1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

স্পোর্টস ও বৈদ্যুতিক গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৯ Time View

তিস্তা নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২৩ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) প্রযুক্তিনির্ভর একটি প্রদর্শনী পরিদর্শন করেন।

প্রদর্শনী ঘুরে দেখার সময় তিনি আধুনিক ও পরিবেশবান্ধব যানবাহনের বিভিন্ন মডেল পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট উদ্যোক্তা ও প্রযুক্তি প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ইভি প্রযুক্তির অগ্রগতি, জ্বালানি সাশ্রয় এবং ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থায় এর সম্ভাবনা নিয়ে খোঁজখবর নেন।

প্রদর্শনীতে উপস্থাপিত বিভিন্ন স্পোর্টস কার ও বৈদ্যুতিক যানবাহন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। সংশ্লিষ্টরা জানান, পরিবহন খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়লে তা টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রদর্শনী শেষে বেলা ১১টা ৫ মিনিটে তিনি তেজগাঁওয়ের কার্যালয় থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে সড়কপথে যাত্রা শুরু করেন। সফরসূচি অনুযায়ী সেখানে তিনি একাধিক উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেবেন।

এর মধ্যে রয়েছে ত্রিশালের বৈলর ইউনিয়নে ‘ধরার খাল’ পুনঃখনন প্রকল্পের উদ্বোধন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে উপস্থিতি। দিনশেষে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV