স্টাফ রিপোর্টার:
তিস্তা টিভির পক্ষ থেকে ঢাকা বিভাগীয় দায়িত্ব পালনে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার মুন্সীগঞ্জ জেলা সভাপতি মোঃ দেলোয়ার হোসেন লিপুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সাংবাদিকতা ও গণমাধ্যমে দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বীকৃতিস্বরূপ তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
গত ২৫ মে ২০২৬ খ্রিষ্টাব্দে মুন্সীগঞ্জ জেলার টংঙ্গীবাড়ি উপজেলার আব্দল্লাপুর ইউনিয়নে এক অনাড়ম্বর কিন্তু উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা টিভির চেয়ারম্যান ও সম্পাদক জনাব এমদাদুল হক। তিনি আনুষ্ঠানিকভাবে মোঃ দেলোয়ার হোসেন লিপুর হাতে ঢাকা বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনের অনুমতি সনদ ও প্রতিনিধি কার্ড তুলে দেন।
একই অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলার টংঙ্গীবাড়ি উপজেলা প্রতিনিধি হিসেবে হাসেম সরদারের হাতেও প্রতিনিধি কার্ড প্রদান করা হয়। দায়িত্বপ্রাপ্ত নতুন প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে অতিথিরা তাদের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ, নির্ভীক ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিস্তা টিভি সবসময় সত্য ও জনস্বার্থের সংবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে গণমাধ্যমের এই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
এসময় স্থানীয় সাংবাদিক, সামাজিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনিযুক্ত ঢাকা বিভাগীয় প্রধান মোঃ দেলোয়ার হোসেন লিপু এবং টংঙ্গীবাড়ি উপজেলা প্রতিনিধি হাসেম সরদার তিস্তা টিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তিস্তা টিভি পরিবার নবনিযুক্ত দুই প্রতিনিধির সফলতা কামনা করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
Leave a Reply