1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুর শহর জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ Time View

মোঃ আব্দুল আজিম, দিনাজপুর প্রতিনিধি।।

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় দিনাজপুরের পাহাড়পুরস্থ জেলা জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন।
সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। তিনি বিজয় দিবসের গুরুত্ব ও ইতিহাস তুলে ধরে বলেন, “বিজয়ের চেতনায় অনুপ্রাণিত হয়ে আমাদের সকলকে দেশের সার্বিক উন্নয়নে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো এবং দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুজিবুর রহমান।
সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও দিনাজপুর শহর শাখার সভাপতি রেজওয়ানুল ইসলাম, ১নং ওয়ার্ড সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, ২নং ওয়ার্ড সভাপতি রাশেদিন আলম, ৩নং ওয়ার্ড সভাপতি সোলায়মান আজাদ, ৫নং ওয়ার্ড সভাপতি খাদেমুল ইসলাম, ৭নং ওয়ার্ড সভাপতি সোহের রানা, ৮নং ওয়ার্ড সভাপতি মিম মমিনুল, ৯নং ওয়ার্ড সভাপতি আকবর হোসেন, ১২নং ওয়ার্ড সভাপতি হুমায়ুন কবির।

আলোচনা সভার সঞ্চালনা করেন দিনাজপুর শহর জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান রাসেল।
সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV