মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়েছে।
৩১ ডিসেম্বর মঙ্গলবার পলাশবাড়ী পৌর শহরের ৫ নং ওয়ার্ডের নুনিয়াগাড়ী গ্রামের কেন্দ্রীয় ঈদগা মাঠ সংলগ্ন থেকে সকাল থেকে বিকেল ৪ পর্যন্ত উক্ত পৌরসভার পরিষদে কার্ডধারীদের মাঝে এসব টিসিবি পণ্য বিতরণ করা হয়।
পলাশবাড়ী পৌরসভার মোট ৯ টি ওয়ার্ডে ২৮৭৯ জন নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়। ৪৭০ টাকার এসব পণ্যের মধ্যে রয়েছে- ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুরের ডাল,চাল ৫কেজি। বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেকটা খুশি নিম্ন আয়ের মানুষ।
মেসার্স সাহা ট্রেডার্স প্রোপাইটার দিলীপ চন্দ্র সাহা ও মেসার্স তনি ট্রেডার্স প্রোপাইটার রাজিব চন্দ্র সাহা
সুবিধা ভোগীদের মাঝে টিসিবি’র পণ্য সুষ্ঠুভাবে বিতরণ করেন।
Leave a Reply