1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে শীতার্ত মানুষের জন্য ‘মানবতার দেয়াল’ কার্যক্রম চালু করল পলাশবাড়ী প্রেসক্লাব

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ Time View
মাসুদ রানা পলাশবাড়ী (গাইবান্ধা)প্রতিনিধি:
 মানুষ মানুষের জন্য। মানবসেবায় জাগ্রত হোক প্রতিটি হৃদয়। এ প্রত্যাশা নিয়ে শীতার্ত মানুষেরর সেবায় ‘মানবতার দেয়াল’ কার্যক্রম চালু করেছে পলাশবাড়ী প্রেসক্লাব।
শনিবার (৪ জানুৃযারি) প্রেসক্লাবের সামনের সড়কে কর্মসূচীর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান ও
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টু।
এসময় পৌর এলাকা ছাড়াও বিভিন্ন গ্রামের শতাধিক শীতার্ত নারী-পুরুষের মাঝে গরম কাপড় হিসেবে কম্বল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন, এটি একটি মহতী উদ্যোগ। যা প্রশংসার দাবিদার। সমাজের সামর্থবান সকল ব্যক্তি-প্রতিষ্ঠানকে সেবামূলক এমন কাজে যুক্ত হবার আহবান জানান তিনি।
প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার বলেন,
শীতার্ত দুস্থ-অসহায় পরিবারের পাশে দাঁড়াতে মানবতার দেয়াল কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। আমাদের চাই আমাদের আমাদের এ ছোট্ট উদ্যোগ অনুপ্রাণিত হয়ে বিত্তশালীরা শীতার্ত মানুষের পেশে দাঁড়াবে।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক পাপুল সরকার বলেন, পৌষের তীব্রশীতের প্রকোপ থেকে বাঁচতে শীতবস্ত্র বিতরণ ও মানবতার দেয়াল কার্যক্রম চালু করা হয়েছে। আগামী একমাস অথবা প্রয়োজনে শীত যতদিন থাকবে ততদিন পর্যন্ত  মানবতার দেয়াল কার্যক্রম চলমান থাকবে।
এখানে সমাজের বিত্তবান মানুষ তাদের অব্যহৃত গরম কাপড় জমা দিবেন এবং সমাজের অসহায়-খেটে খাওয়া মানুষরা তা নিয়ে যেতে পারবেন। এই কার্যক্রমে বিত্তবানদের এগিয়ে আসার আহবানও জানান তিনি।
নির্বাহী অফিসারের প্রশংসা করে তিনি আরো বলেন, পলাশবাড়ী উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার কামরুল হাসান  তার কর্মকান্ডের মাধ্যমে একজন মানবিক অফিসার হিসেবে সর্বসময়ে নন্দিত হয়েছেন। তিনি গভীর রাত পর্যন্ত মানুষের দ্বারে-দ্বারে ঘুরে শীতবস্ত্র বিতরণ করছেন। প্রেসক্লাবের পক্ষ থেকে মানবতার দেয়াল কার্যক্রমেও তিনি সার্বিক সহযোগিতা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV