1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে জিয়া মঞ্চের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৬ Time View
মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে জিয়া মঞ্চের আয়োজনে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পৌরশহরের ড্রীমল্যান্ড পার্কে দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক মিজানুর রহমান সেলিম-এর সভাপতিত্বে ও উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব জসিম উদ্দীন খানের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ফরহাদ হোসেন লিয়ন,পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব  শহিদুর রহমান মন্ডল সুমন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভূট্টো। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বিএনপির নেতা সাইদুর রহমান প্রধান,  হোসেনপুর জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আশরাফ  জিয়াউল ইসলাম ও কিশোরগাড়ী ইউনিয়ন জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন প্রমুখ।
 এসময় উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক কাজল মাহমুদ, আসাদুজ্জামান লাভলু ছাড়াও জিয়া মঞ্চের উপজেলা ও ইউনিয়ন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক আয়নাল হক মাস্টার।
শেষে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. মোস্তাফিজার রহমান রাজা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV