1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

গাইবান্ধার সুন্দরগঞ্জ বিজ’র শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ Time View
মাসুদ রানা,গাইবান্ধা প্রতিনিধি 
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা বিজ শাখার
সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় ২শ দু:স্থ- অসহায় ও শারিরীক প্রতিবন্ধী ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস ( বিজ)।
২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ বিজ শাখার অফিস প্রাঙ্গন থেকে এসব কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ আলোচনা সভায় বিজ প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচী) শাহী মাছুমা আখতারের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ কৃষি অফিসার রাশিদুল কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিজ প্রধান কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক ও টিম লিডার,টিম-১ (মাইক্রোফাইন্যান্স) মতিউর রহমান।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন
গাইবান্ধা জোনের সিনিয়র জোনাল ম্যানেজার আসাদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন,বিজ প্রধান কার্যালয় ঢাকা শিক্ষা ও সামাজিক সুরক্ষা ডেপুটি ম্যানেজার কামরুজ্জামান,সুন্দরগঞ্জ বিজ’র শাখা ব্যবস্থাপক আজিজুল হক,বিজ শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির ম্যানেজার আনোয়ার জাহিদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা জেলার বিজ শাখার সাব জোনাল ম্যানেজার তায়েজুল ইসলাম।
উল্লেখ্য,এলাকার অর্থ সামাজিক উন্নয়নে মাইক্রোফিনান্স কর্মসূচির পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য কৃষি ও সামাজিক সুরক্ষা কর্মসূচী বাস্তবায়ন করে আসছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV