তিস্তা নিউজ ডেক্স :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। সব হত্যার বিচারের পর নির্বাচন। তা না হলে আবার পূর্বের মত অবস্থা হবে। তাই আগে সংস্কার জরুরি। ফ্যাসিস্ট সরকার আমাদের অনেক নেতা কর্মীকে বিনা অপরাধে গুম খুন ও হত্যা করেছে। এসব হত্যার বিচার করতে হবে। ফ্যাসিস্ট সরকার ধর্ষণের রাজত্ব কায়েম করেছে। এরকম দেশ আমরা চাই না। আমরা চাই যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খিস্টান কোন ভেদাভেদ থাকবে না।
সকল ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই। এটাই আমাদের চাওয়া এজন্যই আমাদের আন্দোলন।
একটি মানবিক বাংলাদেশ না গড়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

শনিবার বিকেলে নীলফামারীর জলঢাকা স্টেডিয়াম মাঠের জনসভায় জামায়াতের আমীর ডক্টর শফিকুল রহমান এসব কথা বলেন।
উক্ত সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মমতাজ উদ্দিন , কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ, কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও নীলফামারী জেলা আমীর আব্দুস সাত্তার, সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা মজলিসের সূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি নাজমুল হুদা জেলা বার সমিতির সভাপতি এ্যডভোকেট আল ফারুক আব্দুল লতিফ প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন জলঢাকা উপজেলা জামায়াতের নায়েবে আমির (সেক্রেটারি) মোয়াম্মার আল হাসান।
Leave a Reply