1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

ভয়ঙ্কর ৫.৭ মাত্রার ভূমিকম্প: ইসলামী চিন্তাবিদদের সতর্কবার্তা ও আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ Time View

নিজস্ব প্রতিনিধি,

ভয়ঙ্কর 5.7 মাত্রার ভূমিকম্প কাঁপিয়ে
দিয়েছে পুরো দেশকে। যা ছিল দেশের
ইতিহাসের সবথেকে বড় ভূমিকম্প। আর ভয়ঙ্কর
এই ভূমিকম্পের পরপরই জাতির উদ্দেশ্যে
বার্তা দিয়েছেন দেশের দুই বিশিষ্ট ইসলামী
চিন্তাবিদ মাওলানা ডক্টর মিজানুর রহমান
আজহারী এবং শাখ আহমাদুল্লাহ।

এ নিয়ে মতামত জানাতে শুরু করেন সাধারণ
মানুষ থেকে শুরু করে বিভিন্ন আলেমও। দেশের
আলোচিত ইসলামিক ব-+ক্তা ডক্টর মিজানুর রহমান
আজহারী তার ফেসবুক পেজে লেখেন, ভাবুনতো
ভূমিকম্প যদি আরো তীব্র হতো তবে খুব কম
মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই
তালিকায় আপনি থাকতেন তো? উত্তর যদি না
হয় তবে শুধরে নেওয়ার সুযোগ এখনো আছে। এই
কম্পন টের না পেলেও চূড়ান্ত কম্পন কিন্তু
ঠিকই একদিন টের পাইয়ে দিবে।

এছাড়া কুরআনের সূরা মূলক থেকে আয়াত
উদ্ধৃত করে তিনি পোস্টে লেখেন, তোমরা কি
নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে
রয়েছেন তিনি তোমাদেরকে নিয়ে জমিনকে
ধষিয়ে দেবেন না? অতঃপর আকস্মিকভাবে তা
থরথর করে কাঁপতে থাকবে।

>> এদিকে আরেক জনপ্রিয় আলেম শায়েখ
আহমদুল্লাহ তার স্ট্যাটাসে বলেন, এভাবেই
এক মহাকম্পন একদিন মহাপ্রলয়ের রূপ নেবে।
সেদিন সম্পর্কে মহান আল্লাহও বলেন, হে
মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো।
নিশ্চয়ই কেয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর
ব্যাপার।
আজকের ভূমিকম্প আমাদের জন্য বড়
সতর্ক বার্তা। আসুন দেরি না করে আল্লাহর
দিকে ফিরে আসি। তাওবা করি প্রস্তুত হই।

দেশজুড়ে ভূমিকম্প মানুষের মনে নতুন করে
সচেতনতা ও ঈমানী অনুভূতির জন্ম দিয়েছে।
এছাড়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন কম্পন কমে
গেলেও ঝুঁকি এখনো পুরোপুরি কেটে যায়নি।
বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থান
করায় বিশেষজ্ঞরা ভবিষ্যতের জন্য আরো
প্রস্তুতি নিরাপত্তাবিধি মেনে চলা এবং
সচেতনতার উপর জোর দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV