1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

ভুমিকম্পে নিহত বাবা-ছেলে! চলছে শোকের মাতম!

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১২০ Time View

নিজস্ব প্রতিনিধি,

পুরান ঢাকার বংশালের কসাইটলিতে ভূমিকম্পে
বহুতল ভবনের রেলিং পড়ে নিহত হয়েছেন
আব্দুর রহিম ও তার ছেলে আব্দুল আজিজ রিমন।
তাদের গ্রামের বাড়ি লক্ষীপুর সদর
উপজেলার বসিকপুর ইউনিয়নের তিন নম্বর
ওয়ার্ডে। শনিবার সকাল নয়টার দিকে নিহত
দুইজনের জানাজা একইসঙ্গে তাদের গ্রামের
বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক
কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়। এদিকে
বাড়িতে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের
শোকের মাতম চলছে। চার ভাইয়ের মধ্যে
আব্দুর রহিম ছিলেন তৃতীয়। তিনি সদরঘাট
এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। গতকাল
শুক্রবার সকালে ছেলে রিমনকে সাথে নিয়ে
মাংস কিনতে বের হয়েছিলেন। ঠিক সে সময়
ভূমিকম্পে পাঁচতলা ভবনের ছাদের রেলিং
তাদের মাথার উপর পড়ে। ঘটনাস্থলেই মারা
যান আব্দুর রহিম এবং হাসপাতালে নেওয়ার পর
মারা যান তার ছেলে রিমন। রিমন ছোটলা
স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
বাবা ছেলের একসঙ্গে মৃত্যুর সংবাদে তাদের
গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV