নিজস্ব প্রতিনিধি
আজ সচিবালয়ের নয়তলা ভবনের একটি অংশে ছোট্ট আগুন লাগার ঘটনা ঘটেছে। সচিবালয়ের ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, দুপুর ২টা ১৪ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দ্রুত কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, আগুনটি একটি এডজাস্ট ফ্যানের কাছে সৃষ্ট হয়েছিল। তৎক্ষণাৎ তৎপরতার ফলে মাত্র দুই–তিন মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়।
সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট এবং সচিবালয়ের মন্ত্রণালয় ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। ফলে ভবনের অন্যান্য অংশে কোন ক্ষতি হয়নি। অতিরিক্ত সতর্কতার জন্য কিছু ফায়ার সার্ভিস সদস্য এখনও ভবনের ভিতরে অবস্থান করছেন এবং হাইড্রেন্ট লাইনের মাধ্যমে আশেপাশের অংশ ঠান্ডা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের প্রকৃত কারণ এখনো নির্ধারণ করা যায়নি। কাজ সম্পন্ন হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
দ্রুত সাড়া ও তৎপরতার কারণে সচিবালয়ে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
Leave a Reply