নিজস্ব প্রতিনিধি,
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের আগে দেশের রাজনৈতিক অঙ্গনে প্রধান আলোচনার বিষয় হলো কোন দল কার সঙ্গে জোট করছে এবং বড় দলগুলো তাদের জোটসঙ্গীদের কত আসন বরাদ্দ দেবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক মাস আগে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেছেন, বিএনপি এককভাবে কখনো সফল হয়নি; সফলতা এসেছে বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে। দেশকে পুনর্গঠন করতে হলে দল-মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। জুলাই-আগস্টে যে ঐক্য দেখা গিয়েছিল, তা পরবর্তী সময়েও প্রয়োজন। তিনি নতুন প্রজন্মের রাজনৈতিক দলকেও গুরুত্ব দিয়েছেন।
যদিও তারেক রহমান সরাসরি এনসিপি-র সঙ্গে জোটের বিষয়ে কথা বলেননি, বিএনপির শীর্ষ নেতারা নাহিদ আক্তারের সঙ্গে জোটের ইঙ্গিত দিয়েছেন। তবে এনসিপি নেতাদের পক্ষ থেকে এখনও কোনো নিশ্চিত পজিটিভ বার্তা আসেনি। প্রকাশ্যে দুই দল ঝুঁকিপূর্ণ বা প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থায় থাকলেও, আসন ভাগাভাগি ও জোট নিয়ে গোপন আলোচনা চলছে।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের রাজনৈতিক সংকট শুধুমাত্র ব্যক্তি বা দলের নয়, এটি গভীর রাষ্ট্রগত সংকট। পরিবারতন্ত্রের কারণে বিএনপি দীর্ঘদিন দুর্বল হয়েছে; তবে নতুন প্রজন্ম যদি সক্রিয় হয়, তারা পরিবারতন্ত্রের প্রভাব ভেঙে রাজনীতিতে পুনঃপ্রবেশ করতে পারে।
তিনি বলেন, গণতান্ত্রিক জাতীয়বাদী ধারায় দুই শক্তির মধ্যে দায়িত্বশীল ঐক্য প্রয়োজন। তবে শর্ত হলো বিএনপিকে পরিবারতন্ত্রের সীমাবদ্ধতা ত্যাগ করতে হবে, দেশ পুনর্গঠনের পথে অগ্রসর হতে হবে এবং বিদেশী প্রভাবের রাজনীতিতে না ঝুঁকে বাংলাদেশের মূলধারার জাতীয়বাদে ফিরে আসতে হবে। এনসিপি জনগণের সঙ্গে আদর্শিক লড়াই চালিয়ে যাবে, তা ঐক্য আসুক বা না আসুক।
সব মিলিয়ে, আগামী নির্বাচনে দেশের পূর্ণগঠন ও সার্বভৌম মর্যাদা রক্ষায় রাজনৈতিক দলগুলোর ঐক্য এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়াই মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
Leave a Reply