নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর বিজয়নগরে নির্বাচনী জনসংযোগকালে ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে হামলার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।
চিকিৎসকদের মতে, গুলি মাথার ডান পাশ দিয়ে প্রবেশ করে বাম পাশ দিয়ে বেরিয়ে গেছে, এতে মস্তিষ্কে মারাত্মক আঘাত লাগে। অতিরিক্ত চাপ কমাতে তার মাথায় ডিকমপ্রেসিভ সার্জারি করা হয়েছে এবং তিনি কৃত্রিম ভেন্টিলেশনে আছেন। ঘটনার সময় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।
Leave a Reply