1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

নির্বাচন ঘিরে সহিংসতা বাড়ছে: গুলি, অগ্নিসংযোগ ও ‘অপারেশন ডেভিল হান্ট–ফেজ টু’ ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ Time View

নিজস্ব প্রতিনিধি,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনা ঘটায় নির্বাচন ঘিরে উদ্বেগ আরও বেড়েছে।

তফসিল ঘোষণার দিন গভীর রাতে লক্ষ্মীপুর ও পিরোজপুরের দুটি উপজেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি রাজধানীর বাড্ডা এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। এছাড়া আগারগাঁওয়ের পাসপোর্ট অফিস এলাকায় ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীতে জনসংযোগ কার্যক্রম চলাকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি মাথায় গুলিবিদ্ধ হন। তার সংগঠনের নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তিনি নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন। একই রাতে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজে মুখোশধারী এক ব্যক্তিকে কার্যালয়ে প্রবেশ করে আগুন লাগাতে দেখা যায়।

গত জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। প্রায় দেড় বছর ধরে দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকারের সময়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও সহিংসতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতেই নির্বাচন কমিশন গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করে।

এদিকে ওসমান হাদির ওপর হামলার পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিভিন্ন মহলের রাজনীতিবিদরা। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেছেন, সামনে নানা চ্যালেঞ্জ থাকলেও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত।

এই পরিস্থিতিতে শনিবার অন্তর্বর্তী সরকার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং সহিংসতা রোধে ‘অপারেশন ডেভিল হান্ট–ফেজ টু’ অবিলম্বে শুরু করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV