1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

গুলিবর্ষণের ঘটনা ‘বিচ্ছিন্ন’ বলা প্রসঙ্গে সিইসির মন্তব্যের ব্যাখ্যা ও কমিশনের অবস্থান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ Time View

নিজস্ব প্রতিনিধি,

ঢাকা–৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের অভিভাবক শরীফ উসমান বিন হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনাকে ঘিরে সারাদেশে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে। এ ঘটনার প্রেক্ষাপটে রাজধানীর একটি অনুষ্ঠানে আইন–শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন ঘটনাটিকে “বিচ্ছিন্ন” বলে উল্লেখ করেন। তার ওই মন্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এ অবস্থায় সোমবার রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি পাঠানো হয়। বিবৃতিতে জানানো হয়, রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি যে বক্তব্য দেন, তার একটি অংশ প্রসঙ্গ বিচ্ছিন্নভাবে উদ্ধৃত করে প্রচার করা হয়েছে—যা কমিশনের নজরে এসেছে। ব্যাখ্যায় স্পষ্ট করে বলা হয়, শরীফ উসমান বিন হাদীর ওপর সংঘটিত সন্ত্রাসী হামলাকে প্রধান নির্বাচন কমিশনার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। এরই অংশ হিসেবে একই দিন নির্বাচন কমিশন আইন–শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক করে। ওই বৈঠকে সিইসি দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নির্বাচন কমিশন আরও জানায়, হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, সিইসির বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল—এই ধরনের সন্ত্রাসী হামলা আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না, এমন বার্তাই দেওয়া। একই সঙ্গে কমিশন আহত শরীফ উসমান বিন হাদীর দ্রুত আরোগ্য কামনা করেছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। নির্বাচন কমিশনের আশা, এই ব্যাখ্যার মাধ্যমে সিইসির বক্তব্যকে ঘিরে সৃষ্ট বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV